রাজনীতি

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে মনোনীত করেছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে তার নাম ও পদবির পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন