রাজধানী

রাজধানী থেকে সাবেক এমপি আনারের মেয়ে আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের একটি দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মুমতারিনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২০২৪ সালের মে মাসে ভারতে আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হওয়ার পর তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন আলোচনায় আসেন। পরে বাবার হত্যাকাণ্ডের ঘটনায় বিচার দাবি করে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দেন তিনি।

ডিবি সূত্র জানায়, ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার সি-ব্লকের একটি বাসায় তিনি বসবাস করতেন।

তবে কোন মামলায় এবং ঠিক কখন তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন