দেশজুড়ে

প্রেমের টানে ঘর ছাড়া, ১৪ ঘণ্টার মধ্যে তিন মাদ্রাসাছাত্রী উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমের টানে ঘর ছারার প্রায় ১৪ ঘণ্টার মধ্যে তিন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে  পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রেমের সম্পর্কের টানে বাড়ি ছেড়েছিল ওই তিন কিশোরী।

শুক্রবার (২৭ নভেম্বর) তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার নগরডালা গ্রামের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো উপজেলার কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের আমির মন্ডলের মেয়ে মনিজা খাতুন (১৫), রমজান আলীর মেয়ে সানজিদা (১৩) এবং মুনজিল হকের মেয়ে ফাতেমা (১৩)। তারা তিনজনই মশিপুর মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই তিন শিক্ষার্থী। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন। এ ঘটনায় তাদের স্বজনেরা শাহজাদপুর থানায় জিডি করেন।

ঘটনা অনুসন্ধানের একপর্যায়ে নগরডালা গ্রামে সানজিদার কথিত প্রেমিক রাব্বির নানা মো. রমজান আলীর বাড়িতে তিন শিক্ষার্থীর অবস্থান শনাক্ত হয়। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে তিন কিশোরী জানায়, প্রেমের সম্পর্কের কারণে তারা বাড়ি থেকে বের হয়েছিল। ২৭ নভেম্বর কথিত প্রেমিকদের সঙ্গে নিয়ে অজানা গন্তব্যে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের। তবে কথিত প্রেমিকদের সুনির্দিষ্ট ঠিকানা তাদের জানা ছিল না।

আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া তিন শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করে শাহজাদপুর থানা পুলিশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন