দেশজুড়ে

টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের তাড়াইলে টাকা না পেয়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে।নিহত রমজান মিয়া (৪৫) দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।এ ঘটনায় অভিযুক্ত  জুয়েল মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে তাড়াইল উপজেলার  দড়ি জাহাঙ্গীরপুর (মধ্যপাড়া) গ্রামে এ  ঘটনা ঘটে। তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একই ঘরেবাবা ও ছেলে ঘুমিয়ে ছিলেন। আজ ভোর ৫টার দিকে জুয়েল তার বাবার  ওপর অতর্কিত ধারালো দা দিয়ে  হামলা চালায় । এ সময় আশপাশের লোকজন চিৎকার শুনে ঘরের দরজা ভেঙে রমজান মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 পরে স্থানীয়রা  জুয়েল মিয়াকে আটক করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে অভিযুক্তকে হেফাজতে নেয়। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও নগদ ২৩হাজার টাকা উদ্ধার করে।

মো. শ্যামল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকার জন্যই মাদকাসক্ত ছেলে তার বাবাকে হত্যা করেছে।হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুলইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন