দেশজুড়ে

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট নগরী ও আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (০২ ফেব্রুয়ারি) চার ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমার সংস্কার ও বিতরণ লাইনের উন্নয়নকাজের অংশ হিসেবে এই সাময়িক শাটডাউন দেয়া হচ্ছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর আওতাধীন ১১ কেভি ফিডারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে অনন্তপুর, বাদেআলী, মাসুকবাজার, তাজপুর সুকলামপুর, ছুনপাড়া, মেদেনীমহল বসন্তেরাগাঁও, মুন্সিরগাঁও, দিঘীরপাড়, পশ্চিম দর্শা, বাছিরপুর মীরেরগাঁও ও সুজাতপুরসহ আশপাশের এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, শাটডাউন চলাকালীন সময়ে বিদ্যুৎ লাইন সচল হিসেবেই বিবেচিত হবে। নির্ধারিত সময়ের আগেই সংস্কার ও উন্নয়ন কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন