রাজনীতি

নির্বাচনী প্রচারণায় বাধা, জামায়াতের নারী কর্মীদের বিক্ষোভ

নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হেনস্তা, অশালীন মন্তব্য ও বাধা দেওয়ার অভিযোগ তুলে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রী ও কর্মীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে  সিরাজগঞ্জ-২ (সদরকামারখন্দ) আসনের জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে নারীরা অংশ নেন। বেলা ১১টার দিকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেওয়া নারীরা জানান, ভোট চাওয়াকে কেন্দ্র করে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ঘর থেকে বের হতে বাধা দেওয়া হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান নেন। একই সঙ্গে তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক সুলতানা ইয়াসমিন জেবা বলেন, ভোট চাওয়া আমাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার। অথচ এই অধিকার চর্চা করতেই আমাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের জন্য সমান পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

মিছিলে অংশ নেওয়া নেত্রী ও কর্মীরা বলেন, জামায়াতে ইসলামী লোক দেখানো রাজনীতি করে না। দলের প্রতি আস্থা ও ভালোবাসা থেকেই হাজারো নারী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের মতে, এই উপস্থিতি অনেক প্রশ্নের জবাব দিয়েছে।

 

শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও এই বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন