দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র জবি, আহত ৩০
আন্তবিভাগ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ধূপখোলা মাঠে এ ঘটনা ঘটে। আহতদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগ।
খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর ট্রাইবেকার চলাকালীন দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যা এক পর্যায়ে সংঘাতে রূপ নেয়। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই বিভাগের শিক্ষার্থীরা। এতে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা আহত হন।
এমএ//