আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য সিরাজগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সিরাজগঞ্জ দপ্তরের ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে।
সিরাজগঞ্জ শহরের মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড, বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাস স্ট্যান্ড, চক শিয়ালকোল এবং দিয়ার বৈদ্যনাথসহ সংশ্লিষ্ট এলাকায় গ্রাহকরা বিদ্যুৎ পাবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
এমএ//