দেশজুড়ে

অটোভ্যান-ট্রাকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইট বোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের জালাল উদ্দীন ও তার স্ত্রী মনোয়ারা বেগম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে ভূঁইয়াগাঁতীনিমগাছী সড়কের খৈচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে নিমগাছি থেকে ইট বোঝাই ট্রাকটি ভুইয়াগাঁতিতে যাচ্ছিল। আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় পৌঁছে ট্রাকটি অটোভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন অটোভ্যান চালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফসহ আরও একজন যাত্রী। 

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন