দেশজুড়ে

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, বাবা ছেলেসহ নিহত ৩

রংপুরের পীরগঞ্জে দুর্ঘটনা কবলিত ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেনএতে আহত হয়েছেন আরও ১২ জন। নিহতরা হলেন, গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৫), রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের আব্দুল রাজ্জাক হওলাদার (৫৫) ও তার ছেলে আরাফাত সানী সানভী (২২)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার  ঢাকা-রংপুর মহাসড়কে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। বড় দারগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি ট্রাক সামনে থাকা আরেক ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একই সময় দ্রুতগতিতে পেছন দিক থেকে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি নামের একজন ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় রংপুরের হারাগাছের আব্দুল রাজ্জাক হওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ছেলে আরাফাত সানী সানভীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন

 আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন