অর্থনীতি

ভোটের আগে রিজার্ভ বেড়েছে

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন

তবে আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ বর্তমানে প্রায় ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত ২ ফেব্রুয়ারি রিজার্ভ ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে ছিল। এর আগে ১৫ জানুয়ারি তা ৩২ দশমিক ৩২ বিলিয়ন এবং ৮ জানুয়ারি ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে অবস্থান করেছিল। তবে আকুর দায় (১.৫৩ বিলিয়ন ডলার) পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে যায়।

আই/এ 

এ সম্পর্কিত আরও পড়ুন