দেশজুড়ে

২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ জামায়াত নেতা মাওলানা হাবীবুর রহমান হেলালী আটক করেছেন স্থানীয়রা। পরে স্থানীয়রা  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আটক জামায়াত নেতাকে তাদের হাতে তুলে দেয় আটক হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা টাকাসহ তাকে আটক করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ দুপুরে ব্যক্তিগত গাড়িতে চড়ে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন মাওলানা হেলালী। এসময়  গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তার গাড়ি তল্লাশি করে গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটিতে উপরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ১ হাজার টাকা নোটের দুইটি বান্ডিল পাওয়া যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।

ইউএনও আব্দুল রহমান জানান, টাকা বিলি করার সময় ওই নেতা হাতেনাতে ধরা পড়েনি বিধায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন