ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
দলীয় কর্মূসচিগুলোকে সফল ও প্রাণবন্ত করতে ডিসেম্বরে সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে। ফ্যাসিস্টের অনেকগুলো লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে। এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।
তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে দেশের মানুষের অনেক প্রত্যাশা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে।
বিরোধী দলীয় নেতা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে নেতাকর্মীদের শক্তি সঞ্চয় ও সজাগ থাকতে হবে। নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপি ঠেকাতে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগ দেয়া হচ্ছে।
আই/এ