দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। নিহত মো. মুজাহিদুল ইসলাম (৫০) বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৮টার দিকে সরাইল সদর উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে দায়িত্বে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।
জানা গেছে, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরই তিনি শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
মো. মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বাসিন্দা এবং ইসলামিক ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।
সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসি//