বিএনপি

ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, তবে ‘ইঞ্জিনিয়ারিং’ হলে মেনে নেয়া হবে না: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত তার পর্যবেক্ষণে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই চলছে। তবে নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা হলে তা মেনে নেয়া হবে না বলে সতর্ক করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। নির্বাচন কমিশনসহ দায়িত্বপ্রাপ্তদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণে অসঙ্গতি বা অস্বাভাবিক কোনো পরিস্থিতি তার চোখে পড়েনি। পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে ভোট প্রক্রিয়ায় কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় নেয়া হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

এদিকে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর কেন্দ্রে এজেন্ট প্রবেশে বাধা দেয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন