দেশজুড়ে

পরাজয় মেনে ধানের শীষের প্রার্থীকে শুভেচ্ছা জানালেন শিশির মনির

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) ১১ দলীয় জোটের প্রার্থী আইনজীবী শিশির মুনির নিজের হার স্বীকার করেছেন। তবে এ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে এখনও অনানুষ্ঠানিভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজের হার স্বীকার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি লেখেন,আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।

সুনামগঞ্জ ২ আসনে ১১১ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৫টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার ভোটে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী এগিয়ে আছেন।

বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী এর আগে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচন এবং দুবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি একবার সংসদ সদস্য ও দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে তিনি সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন