কিশোরগঞ্জে দুটি আসনে জয়ী বিএনপি, একটিতে স্বতন্ত্র
কিশোরগঞ্জ ১ ও ৬ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী। কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ -৫ আসনে বিএনপি'র বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ ফলাফল ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ-৬ আসনে মোট ১৪২টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে এই আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।
কিশোরগঞ্জ-১ আসনে মোট ১৮১টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে এই আসনে বিএনপির প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা হেদায়েতউল্লাহ হাদী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৩৯৬ ভোট।
কিশোরগঞ্জ-৫ আসনে মোট ১১৯টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে এই আসনে বিএনপি'র বহিষ্কৃত নেতা সাবেক বাজিতপুর উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ১১৮ ভোট। এই হিসাবে ১৩ হাজার ৯২ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
আই/এ