কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হচ্ছে : জামায়াত আমির
জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, কিছু আসনে ফল ঘোষণা নিয়ে ইঁদুর-বিড়াল খেলা হচ্ছে। ঢাকা-৮ আসনের ফল এখনও ঝুলে থাকবে কেন?
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জামায়াত আমির বলেন, কিছু আসনে জামায়াত এগিয়ে থাকলেও রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করছেন না। তারা এখনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না, সবকিছু নিয়ে আবারও বসবেন।
তিনি বলেন, দেশবাসী আমাদের যতটুকু সহযোগিতা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এতটুকু আশ্বস্ত করতে চাই, আমরা ইতিবাচক রাজনীতি করবো, সহযোগিতার মানসিকতা নিয়ে রাজনীতি করবো।
তিনি আরও বলেন, সংস্কারের জন্য হ্যাঁ ভোট এগিয়ে আছে, এজন্য জনগণকে ধন্যবাদ। নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এই নির্বাচন নিয়ে আমাদের কিছু অবজারভেশন আছে, আমরা সেগুলো একত্রিত করে বলবো।
আই/এ