রাজনীতি

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফলে তার এ জয় নিশ্চিত হয়।

আসনটিতে মোট ১২৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট।

২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে আলোচিত এ আসনে জয় নিশ্চিত করেন জামায়াত আমির। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন