শপথ নিলেন বিএনপির নির্বাচিত এমপিরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। শুরুতেই শপথ নেন বিএনপির নবনির্বাচিত এমপিরা, যা সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রথমে সম্পন্ন করা হলো।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এর আগে, সকাল ৯টা থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি ধাপে ধাপে সংসদ ভবনের গেটে প্রবেশ করতে শুরু করে।
এসি//