গোপালগঞ্জে বিএনপির আর এক এমপির বাড়িতে আগুন
গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়িতে আগুন দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে থানার পার্শ্ববর্তী সংসদ সদস্যের বাড়ির সামনের গেটে প্রথমে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। হামলাকারীদের এ সময় ফেসবুক লাইভে এসে বিভিন্ন স্লোগান দিতে ও উল্লাস প্রকাশ করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ওমর ফারুক খানসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী বাইরে থেকে ইট পাটকেল এবং লাঠিসোঁটা দিয়ে বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করা হয়। একপর্যায়ে বাড়ির ভেতরে ঢুকে এমপির ব্যক্তিগত অফিস ভাঙচুর করে।
বাসাটির ওপরে আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থাকায় সেখানে ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেক গর্ভবতী নারী এবং সদ্য সিজার করা মায়েরাসহ নবজাতক সন্তান এবং অন্য রোগী ও তাদের আত্মীয়-স্বজনরা দ্রুত ক্লিনিক ত্যাগ করতে থাকেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা রোগীদের কথা চিন্তা করে নিজেরাই আবার আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এখানকার পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে।
এমজে/এ