মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন এহসানুল হক মিলন
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই আ ফ ম মাহমুদুল হক (শিফন)।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন আ ন ম এহসানুল হক মিলন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, দাঁড়িপাল্লা প্রতীকে আবু নসর আশরাফী, পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। এ আসনের সব ১১০টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এদিকে, আজ সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ অনুষ্ঠান হয়। শুরুতেই শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এসি//