দেশজুড়ে

আবারও ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। আটক জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০)মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেনমৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০)আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮)এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম আজ (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রলার মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার পর তার মালিকানাধীন ট্রলারটি পাঁচ জেলেসহ নৌ- ঘাটে ফিরছিল। শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছাতে রাত হলে তারা ট্রলারটি নোঙর করে সেখানে অবস্থান নেন। কিছুক্ষণ পরে এ সময় হঠাৎ স্পিডবোটে করে এসে আরাকান আর্মি সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

এ ব্যাপারে কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করা হলে লে. কমান্ডার রিফাত বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন