আন্তর্জাতিক

বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করলো মার্কিন সুপ্রিম কোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  সর্বজনীন শুল্ক বা গ্লোবাল ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। জরুরি অবস্থার দোহাই দিয়ে কংগ্রেসের অনুমতি ছাড়া এককভাবে আমদানিকৃত পণ্যের ওপর এই বিশাল শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন বলে রায়ে উল্ল্যেখ করেছে মার্কিন সুপ্রিম কোর্ট।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন ৯ সদস্যের বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেয়।

আদালত বলেছে, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) প্রেসিডেন্টকে এমন কোনও ক্ষমতা দেয় না, যার মাধ্যমে তিনি এককভাবে শুল্ক আরোপ করতে পারেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারপতি রবার্টস বলেছেন, প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের পক্ষ থেকে সুনির্দিষ্ট অনুমোদনের প্রমাণ দিতে হবে, যা তিনি পারেননি।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন অন্য  আইনের আশ্রয় নেবেন। এর মধ্যে জাতীয় নিরাপত্তার স্বার্থে শুল্ক আরোপের ধারা এবং বিদেশি অন্যায্যবাণিজ্য নীতির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থার মত আইনি ধারার সুযোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা জানিয়েছেন,ট্রাম্পের এই শুল্কের কারণে কেবল তার রাজ্যেই ২৫ বিলিয়ন ডলার ক্ষতি এবং ৬৪ হাজার মানুষ কর্মহীন হওয়ার ঝুঁকিতে ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন