বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসান জিহাদী কারাগারে
কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার সাবেক যুগ্ম আহবায়ক হাসান জিহাদীকে কারগারে পাঠিয়েছে আদালত। সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা সহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে হাসান জিহাদীসহ অপর আসামীরা কুড়িগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক অপর আসীদের জামিন মঞ্জুর করলেও হাসান জিহাদীর জামিন না মঞ্জর করে জেলহাজতে প্রেরণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্বাচন পরবর্তী গত ১৫ফেব্রুয়ারী উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপি নেতাকমীসহ ও এনসিপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা সহিদুল ইসলাম, যুবদলের ওয়ার্ড সেক্রেটারী রিয়াজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলামে বাড়িতে অর্ধশতাধিক এনসিপির নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সর্জ্জিত হয়ে হামলা চালায়।
আই/এ