জাতীয়

পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন। সেনানিবাসে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিজ হাতে সদ্য পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে নতুন র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী এ সময় তাদের পদোন্নতির র‌্যাঙ্ক ব্যাজ গ্রহণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন