আন্তর্জাতিক

ইরানে হামলা চালিয়েছে ইসরাইল

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির একাধিক স্থানে হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার (২৮ ফেব্রুয়ারি)  এ হামলা চালায় দখলদার বাহিনী। ইসরাইল জানিয়েছে সম্ভাব্য হামলা মোকাবেলায় আগেভাগেই এই হামলা চালানো হয়েছে।

শনিবার এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ঘোষণা করেন, পুরো ইসরাইলজুড়ে স্থায়ী জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এদিকে হামলার পরপর ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনার জন্য জনগণকে প্রস্তুত করতেই এই সতর্কসংকেত দেওয়া হয়েছে।

আরেকটি পৃথক বিবৃতিতে তারা জানায়, সারা দেশে ‘পূর্ণ কার্যক্রম’ থেকে ‘অত্যাবশ্যকীয় কার্যক্রম’-এ রূপান্তর করা হবে। এর মধ্যে রয়েছে—সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা, জনসমাগম নিষিদ্ধ করা এবং অত্যাবশ্যকীয় খাত ছাড়া অন্যান্য কর্মস্থল বন্ধ রাখা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন