ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইরানের
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বলে জানিয়েছে এমনটাই জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। দখলদার বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।
ইসরাইলি সেনারা জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ইসরাইলি বিমানবাহিনী হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজনে আঘাত হানার কার্যক্রম চালাচ্ছে, যাতে সম্ভাব্য বিপদ প্রতিরোধ করা যায়।
সেনাবাহিনী সতর্ক করেছে যে, প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়। তাই জনগণকে নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলা জরুরি।
এমএ//