জাতীয়

নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ের শাপলা হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সরকারের প্রতি উচ্চ প্রত্যাশা রাখে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা সরকারকে সফল করতে অপরিহার্য। 

তিনি বলেন, সভায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে'। কর্মকর্তা-কর্মচারীরাও সেই সরকারের অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'সরকার তখনি ভালো করবে, যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন'। 

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ আমাদের দলের নির্বাচনী ম্যানিফেস্টোর বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে।”

স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লেখিত সব এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে তারা নিরাপদ বোধ করে। এছাড়া দুর্নীতি দূর করতে কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি আরও জোর দিয়ে বলেন, “দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা মেনে চলা অপরিহার্য। প্রজাতন্ত্রকে সুশৃঙ্খল জায়গায় রূপান্তর করতে সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তারেক রহমান। 

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান এবং মাহ্‌দী আমিন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন