ইসরাইলের রাজধানীতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
ইসরাইলের রাজধানী তেল আবিবসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)। হামলার পরপরই একাধিক এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইসরাইলি বিমানবাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানতে অভিযান চালাচ্ছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয়। তাই জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
এমএ//