হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (০১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, মন্ত্রী অসুস্থতার কারণে হাসপাতালে আছেন। তবে সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
এমএ//