জাতীয়

বিমানের ২ ফ্লাইট সৌদি আরব যাচ্ছে আজ

সৌদি আরবের মদিনা ও জেদ্দায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট যাচ্ছে আজ। গত ২৮ ফেব্রুয়ারি এই ফ্লাইট দুটি যাওয়ার কথা থাকলে ইরান-ইসরায়েলের যুদ্ধের কারণে এগুলো স্থগিত করা হয়েছিল।

রোববার (১ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের  মদিনাগামী যে ফ্লাইটটি বাতিল হয়েছিল, তা আজ বিকাল ৪টায় মদিনার উদ্দেশে যাত্রা করবে।

এছাড়া শনিবার ঢাকা থেকে জেদ্দাগামী যে ফ্লাইটটি বাতিল হয়েছিল তা আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন