কিশোরীকে ধর্ষণ ও হত্যা, নূরাসহ সাত আসামি রিমান্ডে
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ, অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার সাত জনের আট দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১ মার্চ) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।
এর আগে গত শুক্র ও শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা দুই দিনে সাত আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আজ বেলা সাড়ে ১১টায় নরসিংদী জজ কোর্টের দ্বিতীয় জুডিশিয়াল আদালতে আসামীদের তোলা হয়। এসময় বাদীপক্ষে স্বপ্রণোদিত হয়ে আইনজীবী আদালতে দাঁড়ালেও আসামি পক্ষে কোনও আইনজীবী দাঁড়াননি।
মামলার তদন্তকারী কর্মকর্তাব ও মাধবদী থানার ওসি (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, মামলার এজহার অনুযায়ী ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত চার এবং মীমাংসার নামে বিচার কার্যে সহায়তাকারী সাবেক মেম্বারসহ তিন জনসহ সাত আসামিকে গ্রেপ্তারের পর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পলাতক বাকি দুই আসামিকেও দ্রুতই গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এ মামলায় কোনও আইনজীবী আসামি পক্ষকে আইনি সহায়তা দেবে না, রাষ্ট্রপক্ষকে সার্বিক সহায়তা করবে।
আই/এ