মধ্যপ্রাচ্যের কয়েক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানোর বিষয়টি নিশ্চিত করে।
এতে বলা হয়েছে, ইরানে হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের শত্রুতা অব্যাহত থাকলে তা শুধুমাত্র আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণ বিপন্ন করবে। সংশ্লিষ্ট সা পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতবিরোধ নিরসনে কূটনীতিক আলোচনার আহ্বান জানায়।
বাংলাদেশ আশা করে যে, দ্রুততম সময়ে শান্তি বিরাজ করবে এবং এই অঞ্চজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগিরই পুনরুদ্ধার হবে।
প্রসঙ্গত, ইসরাইল- আমেরিকা ইরানে হামলা চালানোর পর। ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে ইরান।
আই/এ