আন্তর্জাতিক

ইরানে হামলা চালাতে গিয়ে ৩ মার্কিন সেনা নিহত

ইরানে হামলা চালাতে গিয়ে ৩ মার্কিন সেনা নিহত ও ৬ মার্কিন সেনা গুরুত্ব আহত হয়েছে। এছাড়া আমেরিকার হামলায় ওমান উপসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। 

রোববার (১ মার্চ) পৃথক বার্তায় এ তথ্য জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড ।

সেন্ট্রাল কমান্ড জানায়, আহতদের কাজে ফেরানোর প্রক্রিয়া চলছে। বড় ধরনের যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে

বার্তায় বলা হয়,  পরিস্থিতি বর্তমানে স্থিতিশীলনিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে তাদের অবহিত করবার আগে নিহত যোদ্ধাদের পরিচয় সহ অতিরিক্ত তথ্য গোপন রাখা হবে।

সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, অপারেশন এপিক ফিউরি চলাকালে মার্কিন বাহিনী ইরানি জামারান-শ্রেণীর কর্ভেট আঘাত হেনেছেজাহাজটি বর্তমানে ওমান উপসাগরের চাহ বাহার বন্দরে ডুবে যাচ্ছে। এছাড়া মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ইরানের হামলার দাবি নাকচ করেছে সেন্ট্রাল কমান্ড।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন