ইরানের হামলায় ৯ ইসরাইলি নিহত
ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত হয়েছেন। গত শনিবার ইরানে ইসরাইলের হামলার পর এটিই সর্বোচ্চ ইসরাইলি নাগরিকের মৃত্যুর ঘটনা। এ হামলায় আরও ২৭ জন আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) ইসরাইলের এম্বুল্যান্স পরিষেবা ডেভিড এডামসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, ওই এয়াকার যে ভবনে মানুষ আশ্রয় নিয়েছিল সেখানে হামলাটি করা হয়। এতে ভবনটি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান চলছে। ওই এলাকা অবস্থিত আরও বিল্ডিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর জানিয়েছে, আগমনকারী ক্ষেপণাস্ত্র সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য প্রাথমিক সতর্কতা ব্যবস্থা পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। সেনাবাহিনী জানিয়েছে যে আঘাতের পর পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।
প্রসঙ্গত, বেইত শেমেশ শহরটি পশ্চিম জেরুজালেম এবং ইয়াফার মাঝখানে অবস্থিত।
আই/এ