আন্তর্জাতিক

ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না: লারিজানি

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনা শুরুর কোনো পরিকল্পনা রয়েছে বলে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করে বলেন, তার অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে।

লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আলী লারিজানি স্পষ্টভাবে জানান, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না।

তিনি আরও বলেন, খামেনির হত্যার পর ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে—দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এমন দাবি সঠিক নয়।

অন্য এক পোস্টে লারিজানি অভিযোগ করেন, ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে ‘ইসরাইল ফার্স্ট’ হিসেবে রূপ দিয়েছেন এবং ইসরাইলের উচ্চাভিলাষী রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে মার্কিন সেনাদের ব্যবহার করা হচ্ছে। 

তিনি সতর্ক করে বলেন, এই নীতির মূল্য মার্কিন সেনা ও তাদের পরিবারের সদস্যদের দিতে হবে। ইরান নিজেদের আত্মরক্ষার অবস্থান অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন