আন্তর্জাতিক

কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালের দিকে এ ঘটনা ঘটে। 

সোমবার (০২ মার্চ )ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের-এর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও মার্কিন–ইরান সংঘাতের মধ্যে এই ঘটনা ঘটেছে। বিধ্বস্ত হওয়া ম্যাকডোনেল ডগলাস এফ-১৫ ঈগল যুদ্ধবিমানের পাইলট নিরাপদে আছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আকাশে উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে যায়। পরে পাইলট প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং একটি গাড়ির ভেতরে আশ্রয় নেন।

তবে যুদ্ধবিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার ভুল শনাক্তকরণের কারণে ঘটে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, একটি এমআইএম–১০৪ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি ভুলবশত বিমানটিকে লক্ষ্যবস্তু করে থাকতে পারে।

 

প্যাট্রিয়ট ব্যবস্থা মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শত্রু বিমান ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি একটি আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি। তবে বিরল ক্ষেত্রে রাডার ত্রুটি, ভুল সংকেত শনাক্তকরণ বা আইএফএফ সেন্সরের যান্ত্রিক সমস্যার কারণে নিজেদের বিমানও ভুলবশত শত্রু হিসেবে চিহ্নিত হতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন