মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়। রোবার (০১ মার্চ) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বাহিনীটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘জল এবং স্থল—উভয়ই হবে সন্ত্রাসী আগ্রাসনকারীদের কবরস্থান।’
তবে ইরানের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানায়, রণতরীটি হামলার শিকার হয়নি এবং ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্য থেকে অনেক দূরে পতিত হয়েছে।
এসি//