আন্তর্জাতিক

ইরানের ড্রোন হামলায় সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

ড্রোন হামলার পর সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

সৌদি কর্তৃপক্ষ জানায়, দাম্মাম এলাকার কাছে অবস্থিত এই তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করলেও সেগুলোর ধ্বংসাবশেষ স্থাপনায় পড়ে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শোধনাগারের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শোধনাগার এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত এই স্থাপনায় হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন