জাতীয়

আজ মধ্যপ্রাচ্যগামী ৩৯ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় যাত্রীরা

ইরানে যুক্তরাষ্ট্রইসরাইলের হামলার জেরে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত তিনদিনে ১০২ টি ফ্লাইট বাতিল হলো। এতে যাঁদের ভিসার মেয়াদ কম, তাঁরা চরম অনিশ্চয়তায় পড়েছেন

সোমবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, আজ বাতিল হওয়া ফ্লাইটগুলো সংযুক্ত আরব আমিরাত (দুবাই), বাহরাইন, কুয়েত ও কাতারে যাওয়ার কথা ছিল। তবে ওমান, সৌদি আরবসহ অন্যান্য গন্তব্যে উড়োযাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার রাজিব বৈরাগী জানান,  তিনি কুয়েতে যাবেন। তার ভিসার মেয়াদ আছে মাত্র তিন দিন। এখন কী করবেন, বুঝতে পারছেন না

তিনি আরও জানান,  তাঁর দুবাই হয়ে কুয়েতে যাওয়ার কথা ছিল।  গত শুক্রবার ঢাকায় আসেন। শনিবার ফ্লাইট ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি যেতে পারেননি। এমিরেটস এয়ারলাইনসের টিকিট কেটেছিলেন বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে না পারায় এয়ারলাইনস কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে পারিনি। এ জন্য কোনো সরকারি সুযোগ-সুবিধাও পাচ্ছেন না তিনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন