পররাষ্ট্রমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রীর ফোন
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির নিয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে আমাকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন। তাদের সঙ্গে আমার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন’।
মন্ত্রী জানান,মধ্যপ্রাচ্যে যারা আটকে পড়েছেন, বিমান চলাচল শুরু হলে দ্রুততম সময়ের মধ্যে তাদের ফিরিয়ে আনা হবে। যুদ্ধ কোনো সমাধান, এটা বাংলাদেশ মনে করে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনা হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মরদেহ যাতে স্বাভাবিকভাবে দেশে আসতে পারে, সেই ব্যবস্থা সরকার করছে।
আই/এ