খেলাধুলা

ব্যাক্তিগত বিমানে সৌদী ছাড়লেন রোনালদো

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের দামামার মাঝেই স্বপরিবারে সউদী আরব থেকে নিজ দেশ পর্তূগালে ফিরে গেছেন সৌদী ক্লাব আল নাসসের তারকা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। নিজের ব্যক্তিগত বিমানে করে সউদী ছাড়েন রোনালদো। এসময় পর্তুগিজ তারকার সঙ্গে ছিলেন তার গার্লফ্রেন্ড জর্জিনা ও পাঁচ ছেলে-মেয়ে।

মঙ্গলবার (০৪ মার্চ ) ভোরে সৌদী আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। এমন খবর নিশ্চিত করে সউদী প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এদিকে এএফসি কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট জোনের রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলো হবে না। একই সঙ্গে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে। খেলার নতুন সূচি পরে জানিয়ে দেয়া হবে। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচ আছে। ম্যাচটি এখন অনিশ্চয়তায় আছে।

উল্লেখ্য,  ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা করার পর কঠোর জবাব দিচ্ছে ইরান।সৌদী আরবে  যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। একারনে সউদী আরবও ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন