ইরানকে লুকাশেঙ্কোর প্রশ্ন ‘আপনাদের কীভাবে সাহায্য করতে পারি?’
বেলারুশের প্রেসিডেন্টে লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।
ওই সাক্ষাতে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় সর্বোপরি বৃহৎ শক্তিগুলো, বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে এই সংঘাত বিশ্বকে অপ্রত্যাশিত পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। যুদ্ধ আমাদের কাছে সহজাতভাবে অগ্রহণযোগ্য।
ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা অগ্রহণযোগ্য। বিশেষ করে, এই হামলার ফলে, নিরপরাধ নাগরিক এবং প্রথমত, শিশুরা মারা যায়, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিও শহীদ হন।
বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট ইরানের দেশের রাষ্ট্রদূতকে জিজ্ঞাসা করেছিলেন, এই বিরোধের মুখে আমরা যে অবস্থান নিয়েছি তা বিবেচনা করে, আমরা কীভাবে এই পরিস্থিতিতে আপনাকে সাহায্য করতে পারি?
এদিকে সোশ্যাল মিডিয়ার এক মার্কিন ইউজার ক্ষোভের সাথে বলেছেন, মাত্র ৪ দিনের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সমস্ত সামরিক ঘাঁটি হারিয়েছে। ৭০ বছর সময় নিয়েছে এগুলো নির্মাণ ও সজ্জিত করতে। সেই সাথে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে।
সূত্র: পার্সটুডে
এসি//