‘ইরানের নতুন সুপ্রিম লিডারকেও হত্যা করবো’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আকস্মিক সামরিক অভিযান শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ওই অভিযানের প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডার নিহত হন বলে দাবি করা হয়েছে।
খামেনিকে হত্যার পর তার সম্ভাব্য উত্তরসূরিদেরকে নিয়ে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানে নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। সেখানে যেই নেতা হতে চায়, শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেক শক্ত উল্লেখ করে ট্রাম্প আরও বলেছেন, কেউ আমাকে জিজ্ঞেস করেছিল ১০–এর মধ্যে কত দেবেন? আমি বলেছি, প্রায় ১৫।
ট্রাম্প বলেন, বিশ্বে আমাদের সামরিক বাহিনীর মতো এখন পর্যন্ত শক্তিশালী আর কেউ নেই। আমরা এখন খুবই শক্ত অবস্থানে আছি।
এদিকে আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
এসি//