আন্তর্জাতিক

ইরান সরকারের পতনের কোন লক্ষণ নেই : ইসরাইলি বাহিনী

ইসরাইলি নিরাপত্তা বাহিনী মনে করে,  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মুখে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হলেও ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতনের লক্ষণ নেই এমনকি যুক্তরাষ্ট্র ইরানের যে সব শীর্ষ নেতাদের হত্যা করেছে। সে সব স্থান পূরণ করতে ইরান প্রস্তুত।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইসরাইলি সংবাদমাধ্যম দ্যা ওয়াল্লার বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র ওয়াল্লা-কে জানিয়েছে যে, ২০২৫ সালের জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধ থেকে তেহরান শিক্ষা নিয়েছে। বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা মাঝারি থেকে দুর্বল পর্যায়ে থাকলেও তা এখনও কার্যকর রয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে ইরান সমস্যার সম্মুখীন হওয়ায় তারা এখন আরব উপসাগরীয় দেশগুলোকে বেশি টার্গেট করছে।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (আইএনএসএস) জানিয়েছে,  ইসরাইল-আমেরিকার হামলার জবাবে  ইরান  বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করতে সক্ষম হয়েছে।

বুধবারের আইএনএসএস রিপোর্ট অনুসারে, শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ১২৩টি ভিন্ন ভিন্ন আক্রমণে ইসরায়েলের দিকে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১০০টি ড্রোন নিক্ষেপ করেছে।

এছাড়া উপসাগরীয় আরব দেশগুলোর দিকে ইরান প্রায় ৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২ হাজার ড্রোন নিক্ষেপ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে , ইরান ইসরায়েলকে প্রধান শত্রু মনে করলেও তাদের বেশিরভাগ হামলা নিকটবর্তী প্রতিবেশী দেশগুলোর ওপরই কেন্দ্রীভূত করছে। এর মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাতের ওপর সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন