আন্তর্জাতিক

ভারতকে তেল কেনায় সাময়িক ছাড় দিলো যুক্তরাষ্ট্র

সাগরে আটকে থাকা রাশিয়ার জ্বালানি তেল কেনার জন্য নিষেধাজ্ঞা থেকে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রবিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০ দিনের জন্য এ বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন,  বিশ্বের জ্বালানি খাতকে জিম্মি করার ক্ষেত্রে ইরানের চেষ্টাকেরুখে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি সুপরিকল্পিত স্বল্পমেয়াদি পদক্ষেপ

বেসেন্ট বলেন, যেহেতু এটি শুধু সমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এর মাধ্যমে রুশ সরকার বড় কোনো আর্থিক সুবিধা পাবে না।

প্রসঙ্গত, রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা হলো ভারত। ইউক্রেন যুদ্ধের তহবিল কমাতে ভারত যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ করে, সে জন্য দিল্লির ওপর বিশেষ চাপ বজায় রেখেছিল ওয়াশিংটন। এছাড়া ইউক্রেনে হামলার পর রাশিয়ার জ্বালানি ক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন