জনদুর্ভোগ

আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নে আগামীকাল শনিবার (০৭ মার্চ) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (০৫ মার্চ) কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত একটানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের অত্যন্ত জরুরি কিছু সংস্কার কাজ সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায়, তবে বিকেল ৩টার অপেক্ষা না করেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে দেওয়া হবে। তবে বড় ধরনের কোনো কারিগরি জটিলতা দেখা দিলে সময় কিছুটা বাড়তে পারে। 

এ সময় সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন