আন্তর্জাতিক

‘তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরব প্রতিবেশী দেশগুলোর কাছে নজিরবিহীনভাবে ক্ষমা প্রার্থনা করে ওয়াশিংটনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শনিবার (০৭ মার্চ ) এক ভাষণে তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়ে আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি মার্কিন চাপের কাছে ইরান কখনোই মাথা নত করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন।

ভাষণে ইরানের প্রেসিডেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তার দেশ কখনোই কারও কাছে মাথা নত বা আত্মসমর্পণ করবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ শর্ত দিয়ে আলোচনার প্রস্তাব আসার ঠিক এক দিন পরই এই কড়া জবাব দিলেন মাসুদ পেজেশকিয়ান।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান দম্ভভরে বলেন, “আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন তারা দেখছে, তা তারা পূরণ হতে দেখবে না; বরং সেই স্বপ্ন নিয়েই তাদের কবরে যেতে হবে।”

 

 

একই সঙ্গে ওই নজিরবিহীন ভাষণে আরব উপসাগরীয় দেশগুলোর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান তার প্রতিবেশী দেশগুলোর ওপর আর কোনো হামলা চালাবে না— তবে শর্ত থাকে যে, ওই সব দেশের ভূখণ্ড ব্যবহার করে যেন ইরানের ওপর কোনো আক্রমণ চালানো না হয়।

 

 

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “ইরানের অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হওয়া প্রতিবেশী দেশগুলোর কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। আমাদের ভাইপ্রতিম প্রতিবেশীদের ওপর আক্রমণ চালানোর কোনো অভিপ্রায় আমাদের নেই। আমি বারবার বলেছি, তারা আমাদের ভ্রাতৃতুল্য।”

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সৃষ্ট নতুন পরিস্থিতিতে প্রেসিডেন্টের এই বক্তব্যকে দেশটির সামরিক ও কূটনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে মনে করছেন বিশ্লেষকরা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন