আন্তর্জাতিক

হামলায় কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে ইসরাইলি মন্ত্রীর ছেলের

ইসরাইলের অর্থমন্ত্রী ও তার ছেলে ছবি: সংগৃহীত

লেবানন সীমান্তের কাছে ইসরাইলের একটি সামরিক অবস্থানে হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় আহত হয়েছেন ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের –এর ছেলে। বিস্ফোরণে তার কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ঘটনাটি ঘটে শুক্রবার (০৬ মার্চ) পশ্চিম গ্যালিলি অঞ্চলের একটি স্থানে, যেখানে সে সময় হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছিল।

মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে রয়া নিউজ।

ইসরাইলের স্থানীয় গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর ছোড়া রকেট  ইসরাইলি সেনাদের একটি অবস্থানের কাছে বিস্ফোরিত হলে একাধিক সৈন্য হতাহত হন। বিস্ফোরণে গিভাতি ও গোলানি ব্রিগেডের অন্তত আটজন ইসরাইলি সেনা আহত হন।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। বাকি তিনজনের শরীরে সামান্য থেকে মাঝারি ধরনের আঘাত রয়েছে।

এ হামলায়  ইসরাইলি অর্থমন্ত্রীর ছেলে গুরুতরভাবে আহত হন। তার পেটে ও পিঠে মারাত্মক আঘাত লাগে এবং বিস্ফোরণের আঘাতে তার কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন